ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. বিনোদন
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ

এপ্রিলের ১৫ দিনেই রেমিট্যান্স এলো ২১ হাজার ৮১৩ কোটি টাকা

আসেআসে দিন
April 21, 2026 4:29 pm
Link Copied!

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই দেশে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার ৮১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে গতকাল বুধবার এক দিনেই প্রবাসী আয় এসেছে দুই হাজার ২০৮ কোটি ২০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট দুই হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৩২৫ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেওয়া এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের ফলে দেশে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।