ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. বিনোদন
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ

মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের

আসেআসে দিন
April 21, 2026 4:49 pm
Link Copied!

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। প্রতিপক্ষের যেকোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুদেশই তাদের সামরিক নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ন্ত্রণে তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।