ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে তাপপ্রবাহের সঙ্গে লোডশেডিং, জনভোগান্তি

আসেআসে দিন
April 21, 2026 10:47 pm
Link Copied!

রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ফলে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। অসহনীয় গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েক দিন ধরে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরবরাহে ঘাটতি তৈরি হয়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক এলাকায় টানা ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে ঘরবন্দি মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা দুর্ভোগে পড়েছে। রাতে বিদ্যুৎ না থাকায় ঘুম ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরো কষ্টকর করে তুলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গরমে এমনিতেই অতিষ্ঠ, তার ওপর বার বার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি।

কেরানীগঞ্জে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ৫০ মেগাওয়াট। প্রায় ৪০ মেগাওয়াট ঘাটতির কারণেই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।