ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে জাল টাকার কারবারিসহ গ্রেপ্তার ৪

আসেআসে দিন
April 21, 2026 10:44 pm
Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে ৮২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা হিজলতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাগর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল জেলার মুলাদী থানার কায়িতমারা এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। তিনি কেরানীগঞ্জের ভাগনা (মুসলিম বাগ প্রজেক্ট) এলাকায় বাস করেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানায় ডিবি।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।