ঢাকার কেরাণীগঞ্জ ও দোহার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপৃল) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বিকেল ৫টার দিকে দোহার থানার লটাখোলা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলাম (৩১) কে ২০ পিস ও একইদিন রাত ১১টার সময় কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম এমারগাঁও এলাকা থেকে মোঃ রমজান (২৬) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে আজ ভোর ৫টার সময় পৃথক আরেকটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের জিন্দাপীর মাজার এলাকা থেকে মোঃ আসাদুল হীম গালিব (২৭) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
