ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সার-কীটনাশকের দোকান থেকে হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আসেআসে দিন
April 21, 2026 10:32 pm
Link Copied!

যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুতকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

মজুতকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে মজুত করা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় পেট্রলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।