ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বোলারদের প্রশংসায় যা বললেন টাইগার অধিনায়ক মিরাজ

আসেআসে দিন
April 21, 2026 9:52 pm
Link Copied!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফিকেশনের লক্ষ্য মাথায় রেখে ঘরের মাঠের সিরিজগুলোতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি দারুণভাবে জিতে নেয় বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে পুরো ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে।

এই ম্যাচে নিউজিল্যান্ডকে দুইশ’র আগেই আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি কিউই ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, জয়ের মূল ভিত্তি ছিল বোলারদের পারফরম্যান্স। বিশেষ করে নাহিদ রানা, শরিফুল ও তাসকিন ভালো বোলিং করেছেন। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হলেও এই কন্ডিশনে বোলিং করা সহজ ছিল না।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ১২০ রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। মিরাজ বলেন, এই জুটিই মূলত রান তাড়ার ভিত্তি তৈরি করে দেয়। শেষদিকে তাওহীদ হৃদয় ম্যাচটি সুন্দরভাবে শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।