ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর: মাহদী আমিন

আসেআসে দিন
April 21, 2026 10:21 pm
Link Copied!

সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে রাজধানীর কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি পরিদর্শন করেন ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র।

কেন্দ্র পরিদর্শন শেষে ড. মাহদী আমিন তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘পরীক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। ফলাফল যাই হোক, আসুন সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা দিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।’

তিনি আরও বলেন, কেন্দ্রগুলোর পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে পরীক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে দেখা গেছে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।