ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কেরানীগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. ভিডিও
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে: ইইউ

আসেআসে দিন
April 21, 2026 11:00 pm
Link Copied!

ইউরোপসহ পুরো বিশ্বের জন্য পরিণাম ‘বিপর্যয়কর’ হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার ইইউ-র পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস এই সতর্কবার্তা দেন।

বর্তমান সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তজিৎজিকোস্টাস জানান, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।

তবে জ্বালানি সংকট থাকলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তাই মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছি না।’

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল।

সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।